Recent Comments

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুট । অবশেষে সত্য আলোর মুখ দেখছে ।



CID এর তদন্ত রিপোর্ট বলছে, সজীব ওয়াজেদ জয়ের বন্ধু বলে পরিচিত মোদি অমিত শাহের ঘনিষ্ট বাংলাদেশ ব্যাংকের তৎকালীন আইটি উপদেষ্টা ও ভারতীয় নাগরিক রাকেশ আস্তানা-ই ছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মূল হোতা । রাকেশের নিয়োগে জয়ে ভূমিকা ছিল ।

এই রাকেশ আস্তানা ও বাংলার রাখাল হিসেবে খ্যাত বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আতিউর রহমানের ব্লুপ্রিন্টেই চুরি হয় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ।
এই দুজন ছাড়াও বাংলাদেশে ব্যাংকের রিজার্ভ চুরিতে যেসব ভারতীয় নাগরিক সরাসরি জড়িত ছিলেন তারা হলেন:
১) নীলাভান্নান মাদুক্কুর আনন্দন ।
২) প্রীতম রেড্ডি ।
৩) সুধীন্দ্র আত্রেশ ।


রিপোর্টে বলা হয়েছে যে রিজার্ভ চুরিতে জড়িত সে সময়কার সরকারের ভেতরকার রাঘব বোয়ালদের নাম প্রকাশ না করতে CID কে প্রচন্ড চাপ দিয়েছিল তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ।
এছাড়াও তৎকালীন আওয়ামী সরকারের লোকজন যাতে ফেঁসে না যায় সেজন্য বেশিরভাগ প্রমাণ, ডিজিটাল ফুটপ্রিন্ট এবং ফরেনসিক আলামত নষ্ট করে ফেলেছে রাকেশ আস্তানা ও তার টিম ।
সিআইডি'র রিপোর্টে দেশের ভেতরে থাকা যেসব আসামির নাম উঠে এসেছে তারা হচ্ছেন:
১) শুভংকর সাহা, সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক ।
২) আবুল কাশেম, সাবেক ডেপুটি গভর্নর ।
৩) আনিস এ খান, সাবেক সভাপতি, IEBB.
৪) কে এম আব্দুল ওয়াদুদ, সাবেক মহাব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংক ।
৫) সুলতান মাসুদ, সাবেক মহাব্যবস্থাপক, গভর্নর সচিবালয় ।
এছাড়াও এই রিজার্ভ চুরিতে শ্রীলংকা, ফিলিপাইন, চীন ও জাপানের যেসব নাগরিকের নাম উঠে এসেছে তারা হলো:


১) প্রিয়াংকা জয়দেব । (শ্রীলংকা)
২) তিসা বান্দারা । (শ্রীলংকা)
৩) প্রদীপ রোহিন দামকিন । (শ্রীলংকা)
৪) নিশান্ত নলক । (শ্রীলংকা)
৫) ভিক্টর ভি তান । (ফিলিপাইন)
৬) কাম সিং ওন । (ফিলিপাইন)
৭) মায়া সান্তোষ । (ফিলিপাইন)
৮) লোরেঞ্জা তান । (ফিলিপাইন)
৯) কাও কিওগ । (ফিলিপাইন)
১০) আঞ্জেলা রুথ । (ফিলিপাইন)
১১) ডিং ঝিজে । (চীন)
১২) গাও শুহুয়া । (চীন)
১৩) সাসাকি । (জাপান)
আমার ধারণা, বিচার শুরু হলে এবং সে বিচার ভারতের প্রভাবমুক্ত থেকে করা গেলে সজীব ওয়াজেদ জয়সহ তৎকালীন সরকারের অনেকেই ফেঁসে যেতে পারেন ।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুট । অবশেষে সত্য আলোর মুখ দেখছে । বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুট । অবশেষে সত্য আলোর মুখ দেখছে । Reviewed by Blogger BD on 5:20:00 AM Rating: 5

No comments:

Powered by Blogger.