Recent Comments

গতকাল তৃতীয় মাত্রা অনুষ্ঠানে তানভীর জোহাকে দেখলাম। অথচ খুনি হাসিনার আমলে সংঘটিত অধিকাংশ খুন-গুমের ঘটনায় র‍্যাব-পুলিশকে প্রযুক্তিগত সহায়তা দিত তানভীর জোহা!

 



গতকাল তৃতীয় মাত্রা অনুষ্ঠানে তানভীর জোহাকে দেখলাম। অথচ খুনি হাসিনার আমলে সংঘটিত অধিকাংশ খুন-গুমের ঘটনায় র্যাব-পুলিশকে প্রযুক্তিগত সহায়তা দিত তানভীর জোহা!
তানভীর হাসান জোহা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার গুরুত্বপূর্ণ সাক্ষী হলেও স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের আমলে সংঘটিত অধিকাংশ খুন-গুমের ঘটনায় সে র্যাব ও পুলিশের সহযোগী হিসেবে কাজ করত। তানভীর জোহার সহযোগিতায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শত-শত মানুষকে গ্রেফতার ও গুম করেছে র্যাব এবং ডিবি পুলিশ।
মিন্টু রোডের ডিবি অফিসে আমি গুম থাকা অবস্থায় পুলিশ সদস্যদের সাথে কথা বলে জানতে পেরেছি, পুলিশ এবং র্যাবকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্য আইসিটি মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০১৫-১৬ সালে ডিবি কার্যালয়, ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগারে আমি অনেক বন্দীদের মুখে শুনেছি তাদের গ্রেফতারের গল্প। তাদের অনেককেই এই তানভীর জোহার সহযোগিতায় গ্রেফতার করে র্যাব-পুলিশ মাসের পর মাস গুম করে রেখেছিল।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাকে কেন্দ্র করে ওর নিখোঁজ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে আমি অনেক কারাবন্দিকে আনন্দ প্রকাশ করতেও দেখেছি।
স্বৈরাচারী হাসিনার পতনের আগমুহূর্ত পর্যন্ত সে র্যাব-পুলিশকে সবধরণের প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছিল। কিছুদিন আগেও সে তার এসব কৃতকর্ম গুলো ফেইসবুকে গর্বভরে প্রকাশ করত।
বর্তমানে সে তার অধিকাংশ ফেইসবুক পোস্ট হাইড অথবা ডিলিট করে দিয়েছে। ২০১৫ সালের মার্চ মাসে এই তানভীর জোহার সহযোগিতা নিয়ে ডিবি পুলিশ মিন্টু রোড়ে আমাকে ৪ দিন গুম করে রেখেছিল।
খুনি হাসিনার আমলে সংঘটিত প্রতিটি খুন-গুমের ঘটনার রহস্য উদঘাটনের জন্য এই তানভীর হাসান জোহাকে অবিলম্বে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হউক। আশাকরি তার কাছ থেকে অনেক তথ্যই বেরিয়ে আসবে।
-জিয়াউদ্দিন ফাহাদ
গতকাল তৃতীয় মাত্রা অনুষ্ঠানে তানভীর জোহাকে দেখলাম। অথচ খুনি হাসিনার আমলে সংঘটিত অধিকাংশ খুন-গুমের ঘটনায় র‍্যাব-পুলিশকে প্রযুক্তিগত সহায়তা দিত তানভীর জোহা! গতকাল তৃতীয় মাত্রা অনুষ্ঠানে তানভীর জোহাকে দেখলাম। অথচ খুনি হাসিনার আমলে সংঘটিত অধিকাংশ খুন-গুমের ঘটনায় র‍্যাব-পুলিশকে প্রযুক্তিগত সহায়তা দিত তানভীর জোহা! Reviewed by Blogger BD on 5:26:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.