তিন ফরম্যাট মিলিয়ে সেরা দশ বোলারের তালিকা তৈরি করেছে ভারতীয় ইংরেজি গণমাধ্যম ‘স্পোর্টসকিডা’। তালিকায় দুই নম্বর অবস্থানে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তালিকার শীর্ষে রয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দন অশ্বিন।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অফিশিয়াল র্যাংকিং অনুযায়ী ওয়ানডেতে দুই নম্বর অবস্থানে রয়েছেন সাকিব। অন্যদিকে টেস্ট ও টি-টোয়েন্টিতে তার অবস্থান যথাক্রমে ১৭ ও ১৫ নম্বরে।
এর আগে ২০০৯ সালে প্রথমবারের মতো তিন ফরম্যাট মিলিয়ে অলরাউন্ডার তালিকার শীর্ষস্থান দখল করেন সাকিব। এই মুহূর্তে ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিবের অবস্থান একনম্বরে। বাকি দুই ফরম্যাটেই রয়েছেন দ্বিতীয় অবস্থানে।
জানিয়ে রাখা ভালো, ভারতীয় ওই সংবাদমাধ্যমের তৃতীয় অবস্থানে রয়েছেন আরেক ভারতীয় রবীন্দ্র জাদেজা। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ স্থানে রয়েছেন যথাক্রমে প্রোটিয়া স্পিনার ইমরান তাহির, অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ক, শ্রীলংকান স্পিনার রঙ্গনা হেরাথ।
এই তালিকার বাকি স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা, একই দেশের ডেল স্টেইন, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং স্টিভেন ফিন।
Joy Bangla News No 8: এখন বিশ্বের দ্বিতীয় সেরা বোলার সাকিব
Reviewed by Blogger BD
on
10:44:00 AM
Rating:
Reviewed by Blogger BD
on
10:44:00 AM
Rating:

No comments: