জামায়াতে ইসলামীর আমীর, সাবেক মন্ত্রী ও সাঁথিয়ার কৃতী সন্তান শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর কবর জিয়ারতে গতকাল শুক্রবার বাদ ফজর থেকে হাজার হাজার মানুষের ঢল নামে। কবর জিয়ারত করেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ। এ সময় প্রিয় নেতাকে হারানোর বেদনা ও রূহের মাগফিরাত কামনায় মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন তারা।
গতকাল শুক্রবার কবরস্থান সংলগ্ন মসজিদের জুমার নামাযের পূর্বে খুতবা পাঠ ও দোয়া পরিচালনা এবং কবরস্থানে কবর জিয়ারতে উপস্থিত হাজারো মানুষের সাথে দোয়া পরিচালনা করেন ব্যারিস্টার নাজিব মোমেন। এ সময় মোনাজাতে অংশগ্রহণ করেন, চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি লতিফুর রহমান, রাজশাহী মহানগরীর সাবেক আমীর আতাউর রহমান, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, সেক্রেটারি অধ্যাপক আবু তালেব ম-ল, চাঁপাইনবাবগঞ্জের সাবেক আমীর রফিকুল ইসলাম, মাওলানা নিজামীর ছেলে ডা. নাইমুর রহমান খালিদ প্রমুখ।
গতকাল শুক্রবার সকাল থেকেই দলে দলে মানুষ বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে কবর জিয়ারতের উদ্দেশ্যে। জুমার আগে প্রায় ২০ দফায় জিয়ারত করে পৃথক পৃথক মোনাজাত করা হয়। প্রত্যেক দলে শত শত লোক মোনাজাতে অংশ নেয়। নিজামীর বাড়ি সংলগ্ন জামে মসজিদে জুমার নামায অনুষ্ঠিত হয়। এ সময় নামাযের জায়গা সংকুলান না হওয়ায় হাজার হাজার মানুষ মসজিদের পার্শ্ববর্তী রাস্তা ও আশপাশের বাগানে চটের ছালা বিছিয়ে নামায আদায় করেন। নামায শেষে কবর জিয়ারত করেন মুসল্লিরা। এ সময় রাস্তায় মানুষের ঠাঁসা ভিড়ে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
অপরদিকে গতকালও পুলিশ সাঁথিয়া থেকে মনমথপুরের প্রবেশমুখে তিন জায়গায় অবস্থান নেয়। সেখানে কোন প্রকার যান চালাচল করতে দেয়া হয়নি। সবাইকে গাড়ি রেখে প্রায় ৪ কিলোমিটার পায়ে হেঁটে কবর জিয়ারত করতে হয়। অনেক বৃদ্ধ নারী-পুরুষ এতে ভোগান্তির শিকার হয়।
Joy Bangla News No 3: এখোনো ঠেকানো যাচ্ছেনা হাজারো মানুষের ঢল মতিউর রহমান নিজামীর কবর জিয়ারতে
Reviewed by Blogger BD
on
3:56:00 PM
Rating:
Reviewed by Blogger BD
on
3:56:00 PM
Rating:

No comments: