Joy Bangla News No 1: ৮০০ কোটি টাকার রিজার্ভ হরিলুটের পরেই বাংলাদেশ ব্যাংক থেকে ১২ হাজার কোটি টাকার হিসেব গায়েব !!
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময়, বেতন-ভাতা ও সেবা খাতের বিলসহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক বিধি অনুসরণ না করায় প্রায় ১২ হাজার কোটি টাকার হিসাবে গরমিল ধরা পড়েছে। ব্যাংকটির ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিরীক্ষা আপত্তির প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি শওকত আলী এ তথ্য জানিয়ে বলেন, কমিটি বাংলাদেশ ব্যাংককে দ্রুত এসব আপত্তি নিষ্পত্তি করতে বলেছে। বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বাংলাদেশ ব্যাংক ২০০৫ থেকে ২০১০ সাল সময়ে বৈদেশিক মুদ্রা বিনিময়, বেতন-ভাতা ও ইউটিলিটি বিলসহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক বিধি অনুসরণ করেনি। এই অনিয়মের সঙ্গে যুক্ত অর্থের পরিমাণ ১১ হাজার ৯১৬ কোটি টাকা।
বৈঠকে হল-মার্ক ও বেসিক ব্যাংক কেলেঙ্কারি নিয়ে আলোচনা হয়। কমিটি আগামী বৈঠকে বাংলাদেশ ব্যাংককে এ-সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলেছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি যাওয়ার পেছনে জড়িত ব্যক্তি এবং কোনো হ্যাকার এখনো চিহ্নিত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। সংসদীয় কমিটি অর্থ চুরির সঙ্গে জড়িত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের প্রায় ৮০০ কোটি টাকা চুরি হয়ে যায়। এ বিষয়ে গতকাল অর্থ মন্ত্রণালয় থেকে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়। কমিটি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

কমিটির সভাপতি বলেন, কখন, কীভাবে, কী কারণে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি হয়েছে, সে বিষয়ে সংসদীয় কমিটিকে অবহিত করেছে বাংলাদেশ ব্যাংক। কমিটি প্রাথমিকভাবে চুরি যাওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছে। একই সঙ্গে অর্থ আত্মসাৎ হওয়ার ঘটনার পেছনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলেছে।
শওকত আলী আরও বলেন, মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রিজার্ভের অর্থ চুরি যাওয়ার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সংসদে প্রকাশ করবেন।
Joy Bangla News No 1: ৮০০ কোটি টাকার রিজার্ভ হরিলুটের পরেই বাংলাদেশ ব্যাংক থেকে ১২ হাজার কোটি টাকার হিসেব গায়েব !!
Reviewed by Blogger BD
on
3:14:00 AM
Rating:
Reviewed by Blogger BD
on
3:14:00 AM
Rating:

No comments: